
শহীদুল ইসলাম বাবর
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন বলেছেন, সাতকানিয়ায় এবারের নির্বাচনে কোন ধরনের সহিংসতা করার সুযোগ নেই। যারাই সহিংসতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চা প্রতিহত করবে।তিনি বৃহস্পতিবার বিকালে সাতকানিয়ার হাশমত আলী সিকদার দোকান এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নাশকতা, জঙ্গীবাদ ও সড়কে গাড়ি ভাংচুরসহ সব ধরনের অপরাদ প্রতিরোধে গ্রামের মানুষদের নিয়ে জনসচেতনামূলক আরো একটি সভা করে পুলিশ ।ওসি বলেন , বিগত দিনে কেউ নাশকতা করে আইনের হাত থেকে বাচতে পারেনি,যারা অপরাধ করেছে,তারা সবাই এখন আইনের কাটগড়ায়। তাই সবাইকে অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, ২০১২-১৩ সালের অবস্থানের দিকে এই এলাকায় ফিরিয়ে যেতে দেয়া হবেনা। কারণ ওই সময় জামায়াত-শিবিরের লোকজন এখানে তান্ডব চালিয়ে মানুষের জান-মালের ক্ষতি করেছিল। কেউ যদি নাশকতা তৈরির চেষ্টা করেন, তাহলে কঠোর হস্তে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী।
ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. সিরাজুল ইসলামে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্য রাখেন
ওসি মো. রফিকুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানা পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান, সৈয়দ মাহফুজ উননবী খোকন,
ছদাহার ইউপি সদস্য নজরুল ইসলাম, মো. শফি, মো. শাহেদ ও নারী সদস্য চম্পা দেবী প্রমুখ ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
