[primeitworld_print id="27539"]
ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নির্বাচন মাঠে ১১ দলীয় জোট

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি লড়বে ৩০টিতে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট থেকে মোট ২৫০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৭৯টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে।

এ ছাড়া জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লড়বে ৩০টি আসনে। বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দেবে ২০টি আসনে, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটভুক্ত ১০টি দলের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জোটের বাকি ১০টি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ অন্যান্য দলের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার পর বাকি ৫০টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নির্বাচন মাঠে ১১ দলীয় জোট

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি লড়বে ৩০টিতে

প্রকাশিত: ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬