ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে আনসারদের হাতে ৩০ হাজার শটগান,ব্যয় ১৪৮ কোটি টাকা

নির্বাচন সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১২ বোরের ৩০ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে প্রায় ১৪৮ কোটি টাকা ব্যয় হবে। জননিরাপত্তা বিভাগের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, আইন শৃঙ্খলার উন্নয়নে আনসার বাহিনীর দক্ষতা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

অনেকদিন ধরেই আইন-শৃঙ্খলার উন্নয়নে মাঠ পর্যায়ে পুলিশের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। কখনো লাঠি হাতে কখনো বা ব্রিটিশ আমলের থ্রি নট থ্রি রাইফেল হাতে ডিউটি করতে হয় তাদের।

থ্রি নট থ্রি রাইফেল পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক আগেই হারিয়ে গেছে। বাংলাদেশে এখনও রাইফেলটির দেখা মিললেও কেউ আর এর গুলি উৎপাদন করছে না।

আনসার ব্যাটালিয়নের সদস্যদের সক্ষমতা বাড়াতে এখন থ্রি নট থ্রি’র পরবর্তী শটগান ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। জননিরাপত্তা বিভাগের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, প্রাথমিকভাবে ৩০ হাজার শটগান কেনা হচ্ছে।

স্বরাষ্ট্র সচিব জানান, ইটালি, তুরস্ক এবং যুক্তরাজ্য থেকে অস্ত্র ও কার্তুজগুলো কেনা হবে। নির্বাচনের আগেই তা আনসার ব্যাটালিয়নের হাতে তুলে দেয়া হবে।

সারা দেশে প্রায় ৬০ লাখ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য রয়েছে। এর মধ্যে ৩০ হাজার ব্যাটালিয়ন সদস্য ও ৫০ হাজার অঙ্গীভুত সদস্য রয়েছে। বাকিরা প্রশিক্ষণপ্রাপ্ত

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নির্বাচনের আগে আনসারদের হাতে ৩০ হাজার শটগান,ব্যয় ১৪৮ কোটি টাকা

প্রকাশিত: ০২:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮