ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্ধারিত সময়ের মধ্যে আলুরঘাট রোডের কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইউএনও`র কঠোর নির্দেশ

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অত্যন্ত জনগুরুত্বপুর্ণ সড়ক আলুঘাট সড়ক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সোমবার(১৭ নভেম্বর) দুপুরে তিনি সরেজমিনে সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের মান, গতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।অনেক কস্টে এ,সড়ক দিয়ে এলাকার সাধারণ মানুষ,পথচারি, শিক্ষার্থী ও যান চলাচলে অনেক ভোগান্তির শিকার হয়েছিল। সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হলে দুর্ভোগ অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করছেন এলাকার সাধারণ জনসাধারণ।

আলুরঘাট সড়ক পরিদর্শনকালে ইউএনও সাইফুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
তিনি বলেন, “সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমানোই আমাদের মূল লক্ষ্য। তাই কাজের মানে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না।”

এসময় উপজেলা এলজিইডির সার্ভেয়ার মইনুল ইসলাম,উপজেলা পরিষদ কার্যালয়ের সিএ ইলিয়াছ রুবেল,উক্ত সড়কে,নিয়োজিত ঠিকাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নির্ধারিত সময়ের মধ্যে আলুরঘাট রোডের কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইউএনও`র কঠোর নির্দেশ

প্রকাশিত: ০৮:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫