ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া উপজেলার আহ্বায়ক কমিটি গঠন

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিরাপদ সড়ক চাই এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন ২০১৮-২০১৯ মেয়াদের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। কমিটিতে তরুন সংগঠক মোজাহিদ হোছাইনকে আহ্বায়ক, জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ আল সায়েমকে যুগ্ম আহ্বায়ক, শাহেদ ফেরদৌস হিরুকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া ডাঃ মোঃ ওমর ফারুক, আবদুল আলিম, মোঃ আবু ছিদ্দিক, মোঃ আবদুল্লাহ বাবলু, মোঃ ফারুক হোছাইন, প্রেমানন্দ দাশ, এড. শিহাব উদ্দীন, রিদওয়ানুল হাকিম চৌধুরী, হোছাইন মোঃ শারফু, মোঃ হেলাল উদ্দীন, আমিনুল ইসলাম, শাহেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, মোঃ নাছির উদ্দীন মুন্না, রাজিব দাশ, মোঃ হেলাল উদ্দীন, মোঃ এহেছানুল করিম, মোঃ হেলাল উদ্দীন, মোঃ তফসির কে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য যে, দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে নিসচা নিরাপদ সড়কের বাস্তবায়নে ও সড়ক দূর্ঘটনা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে নিসচা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত একটি সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ জেলা ও উপজেলায় নিসচা শাখা রয়েছে। নবনির্বাচিত লোহাগাড়া শাখার আহ্বায়ক মোজাহিদ হোছাইন বলেন, লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অংশটি অত্যন্ত ঝুকিপূর্ণ। সড়ক দূর্ঘটনা প্রতিনিয়ত লেগেই আছে। এ অঞ্চলের সড়ক দূর্ঘটনা কমানোর জন্য ও নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে নিসচা লোহাগাড়া উপজেলা কমিটি আন্তরিকভাবে কাজ করে যাবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া উপজেলার আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯