ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিয়মবহির্ভূতভাবে ফার্মেসিতে রোগী ভর্তি রেখে চিকিৎসা,মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে লোহাগাড়ায় ফার্মেসীর মালিককে জরিমানা

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়মবহির্ভূতভাবে ফার্মেসিতে রোগী ভর্তি রেখে চিকিৎসা,মেয়াদোত্তীর্ণ ঔষধ, স্যাম্পল বিক্রির অপরাধে লোহাগাড়ায় একটি ফার্মেসীকে ২০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।

১৭এপ্রিল সকালে উপজেলার পুটিবিলা এমচরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান, পুটিবিলা ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও উপজেলা ভুমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,উপজেলার পুটিবিলা এমচরহাট বাজারে মা ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল,নিয়মবহির্ভূতভাবে ফার্মেসিতে রোগী ভর্তি রেখে চিকিৎসা করা, OTC বহির্ভূত ঔষধ রাখার অপরাধে মা ফার্মেসীর মালিককে ২০হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ,জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে। কোনোভাবেই অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সুযোগ দেওয়া হবে না।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান জানান, নিয়মবহির্ভূতভাবে ফার্মেসিতে রোগী ভর্তি রেখে চিকিৎসা করা,মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ সহ বিভিন্ন স্পর্শকাতর ঔষধ প্রয়োগ জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর এবং প্রতারণার শামিল।মা ফার্মেসিতে চিকিৎসকের সনদ ছাড়াই এক পল্লী চিকিৎসক রোগীদেরকে  ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।
এরই অংশ হিসেবে উপজেলার পুটিবিলা এমচরহাটে মা ফার্মেসীর মালিককে ২০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এলাকার জনসাধারণের মধ্যে এসব বিষয়ে জন সচেতনতাও জরুরি বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নিয়মবহির্ভূতভাবে ফার্মেসিতে রোগী ভর্তি রেখে চিকিৎসা,মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে লোহাগাড়ায় ফার্মেসীর মালিককে জরিমানা

প্রকাশিত: ০৮:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫