ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মাঠে ‘ইউএনও’, ৯টি দোকানীকে জরিমানা

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অপরাধে ৯টি দোকানদারকে মোট ৫৭ হাজার টাকট জরিমানা প্রদান করা হয়।

১৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসালাম।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, সদস্য সচিব সরওয়ার আকতার উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর, লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসালাম বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অপরাধ করার দায়ে শওকত কে ৮ হাজার টাকা, কপিল উদ্দিন কে ৫হাজার টাকা, নুরুল কবির কে ৫হাজার টাকা, মিজানকে ১০হাজার টাকা , জাহেদ কে ৩হাজার টাকা,মহিউদ্দিনকে ৫ হাজার টাকা, মোঃ মারুফ কে ৫হাজার, জেয়াবুল হোসেন কে ৮হাজার টাকা ও সাকিব কে ৮হাজার টাকাসহ ৯টি দোকানদারকে মোট ৫৭ হাজার টাকট জরিমানা প্রদান করা হয়। তিনি আরও বলেন, কোন ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ব্যবসা পরিচালনা করতে পারবেনা। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মাঠে ‘ইউএনও’, ৯টি দোকানীকে জরিমানা

প্রকাশিত: ০৯:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬