
শহীদুল ইসলাম বাবর, চুনতী মাহফিল থেকে
লোহাগাডায় চুনতীর ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.)মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমা পূর্ব আলোচক খন্দকার মাহবুবুল হক বলেছেন, নারী নেতৃত্ব সমাজে দেশে শান্তি আনতে পারেনা। শান্তিময় দেশ চাইলে দেশে অবশ্যই রাসুলুল্লাহ (স:) এর প্রতিষ্ঠিত মদিনার শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। তাহলেই শান্তিময় হবে আমার প্রিয় মাতৃভূমি। তিনি রাত ৯ টা ৪০ মিনিটে তার নির্দিষ্ট তকরির শুরু করেন।
চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা হাফিজুল হক নেজামী ও মোহাদ্দিস মাওলানা ফারুক হোসাইনের পরিচালনায়
সমাপনী দিবসের পৃথক ৪টি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে আন্দরকিল্লাহ শাহী জামে মসিজদের খতিব আলহাজ শাহ মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানি, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, সিতাকুন্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা হোছাইন আহমদ ও গারাঙ্গীয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল মালেক।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























