ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের চার দেয়ালে বন্ধি করে রাখলে দেশের উন্নয়ন হবেনা

সাতকানিয়ায় মাদ্রাসা বোর্ড় চেয়ারম্যান

শহীদুল ইসলাম বাবর
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড়ের চেয়ারম্যান প্রফেসর এ.কে.এম ছাইফ উল্যা বলেছেন, নারীদের চার দেওয়ালের ভেতর বন্ধি করে রাখলে দেশের উন্নয়ন হবেনা। তাদের যথাযথ শিক্ষাদানের মাধ্যমে উপযুক্ত করে তুলে দেশ গড়ার কাজে নিয়োজিত করতে হবে। বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞান সংযোজন করা হয়েছে, কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে। প্রতিটি মাদ্রাসার নামে আলাদা ভাবে ওয়েব সাইট তৈরী করা হয়েছে। এ ওয়েব সাইটে আপানারা (মাদ্রাসা প্রধানরা) প্রতিষ্ঠানে বিভিন্ন জাতীয় দিবসের ছবি, প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের ছবি আপলোড দিতে পারেন।তাহলে মাদ্রাসা শিক্ষার বিস্তার আরো দ্রুতগতিতে হবে।

তিনি ১০ নভেম্বর দুপুরে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গীয়া ছিদ্দিকীয়া মহিলা মাদ্রাসায় দ্বীনি শিক্ষার বিস্তারে মহিলা মাদ্রাসার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গারাঙ্গীয়া দরবারের পীর শাহ মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আজিম শরিফ, জমিয়াতুল মোদারেসিন সাতকানিয়া শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আলম,সাতকানিয়া এম ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানান আজিুল হক, গারাঙ্গীয়া ইসলামিয়া কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, কেরানীহাট জামাউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আরিফুর রহমান চৌধুরী, রামপুর বায়তুশ শরফ ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন, গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম ফারুকী, কেওচিয়া মোজাহেরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করেন ছিদ্দিকীয়া মহিলা মাদ্রাসা পরিচালক হাফেজ আলমগির ছিদ্দিকী।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

নারীদের চার দেয়ালে বন্ধি করে রাখলে দেশের উন্নয়ন হবেনা

প্রকাশিত: ১০:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮