সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার জনার কেঁওচিয়া নানু পুকুর শাহি জামে মসজিদের বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১ মার্চ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গারাঙ্গীয়া দরবারের খলিফা সাতবাড়িয়ার পীর আলহাজ মাওলানা আব্দুল হালিম। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল হক মিয়ার সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তকরির পেশ করেন, উক্ত মসজিদের খতিব আলহাজ মাওলানা নুরুল হক সিরাজী, রসুলাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক নুরুল আলম ফারুকী, কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হক আনচারী, উক্ত মসজিদের ইমাম ও মাওলানা ছলিম উদ্দিন। উক্ত মাহফিলে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মুন্সি আব্দুল মান্নান, মাষ্টার আহমদ কবির, শ্রমিক নেতা নজির আহমদ কালু, সরফুদ্দিন,মাষ্টার এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন মনু, মাষ্টার আব্দুল জাব্বার ও আমিনুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নানু পুকুর ফোরকানিয়া মাদ্রাসা ও এডভোকেট কাছিম আলি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হিফজখানা ও এতিম খানার ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























