ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নানুপুকুর শাহী জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ

dav

সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার দক্ষিণ জনার কেঁওচিয়া নানু পুকুর শাহী জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৬ মার্চ শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। অত্র মসজিদের খতিব মাওলানা নুরুল হক সিরাজীর সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেরানীহাট ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ নেজাম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল হক, মসজিদ পরিচালনা কমিটির সদস্য সাহাব উদ্দিন, মাষ্টার আব্দুল জাব্বার, হাজি নুরুল ইসলাম। সাবেক ছাত্র নেতা আবু ছালেহ ,উক্ত মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন ও শিক্ষক মাওলানা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নেজাম উদ্দিন বলেন, আমরা মুসলমানরা এক সময় সকাল বেলা উঠেই কোরআন তেলাওয়াত করতাম। শিশুরা কোরআন শরীফ বুকে নিয়ে মক্তবে চলে যেত কোরআন শিক্ষা নেওয়ার কারনে। আজকে আর সেই দৃশ্য নেই। আমরা কোরআন ভুলে গিয়ে কোরআন অধ্যায়ন থেকে বিমুখ হয়ে যাচ্ছি। আগের মত শিশুদের মক্তবে পাঠিয়ে দিয়ে কোরআন অধ্যায়নত অব্যাহত রেখে সকলকে কোরআনের আদর্শ মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানের শেষ ভাগে ফোরকানিয়া মাদ্রাসা, এডভোকেট কাছিম আলি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হেফজখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নানুপুকুর শাহী জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৪:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০