[primeitworld_print id="30040"]
ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজমুল মোস্তফা আমিনের নির্দেশে লোহাগাড়ায় শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রায়হান সিকদারঃ

লোহাগাড়ার ৯ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দিতে রয়েছে। এলাকার অনেক গ্রামীণ সড়ক ভেঙে গেছে, ভেঙে গেছে মাটির বাড়িও। দেখা দিয়েছে খাদ্যের সংকটও।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনে ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় এবং অ্যাডভোকেট এরফানুর রহমানের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি সময়ে লোহাগাড়া সদর ইউনিয়নের ৬ নাম্বর ওয়ার্ড, ৮ নাম্বর ওয়ার্ড, আধুনগর ইউনিয়নের ৮ নাম্বর ওয়ার্ড এবং চুনতি ইউনিয়নের সাতগড় পূর্বপাড়া ৭ নাম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের ঘরে ঘরে এসব ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির, উপজেলা যুবদল নেতা শাহাদাত হোসেন মঞ্জুর, নুর মিনহাজ, শহিদ, চুনতি ইউনিয়ন যুবদল নেতা আবদুল হাকিম, আধুনগর ইউনিয়ন যুবদল নেতা আরফাত, চুনতি ইউনিয়ন যুবদল নেতা এহেসান, জাহেদ, মাঈন উদ্দীন, মাসুদ, আলম, শাহেদ ও এনামসহ স্থানীয় নেতাকর্মীরা।

লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। লোহাগাড়ার বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দিতে রয়েছে। তাদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে প্রিয়নেতা নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় আমরা দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদেরও অনুরোধ জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

নাজমুল মোস্তফা আমিনের নির্দেশে লোহাগাড়ায় শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৯:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬