
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনেই লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়েনর ফরিয়াদেরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ জানুয়ারী সকালে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রায়হান সাদেকার সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক, সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান, অত্র এলাকার কৃতি সন্তান সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন,বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারার নজির পৃথিবীতে আর কোথাও নেই।
এটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর এক ব্যতিক্রমধর্মী ও বিরল উদ্যোগ। একটা সময় ছিল যখন সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সন্তানেরাই নতুন বই এর ঘ্রাণ নিতে পারত, দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের জন্য নতুন বই ছিল সোনার হরিণ।
বিতরণ অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















