
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনেই লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ জানুয়ারী সকালে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ আওয়ামীলীগ নেতা মুহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক,সাবেক ছাত্রনেতা, অত্র এলাকার কৃতি সন্তান, শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক শোয়াইবুল হক সিকদার।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দাশ।
সাবেক সফল ছাত্রনেতা, অত্র এলাকার কৃতি সন্তান শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক শোয়াইবুক হক সিকদার বলেন,বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারার নজির পৃথিবীতে আর কোথাও নেই।
এটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর এক ব্যতিক্রমধর্মী ও বিরল উদ্যোগ। একটা সময় ছিল যখন সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সন্তানেরাই নতুন বই এর ঘ্রাণ নিতে পারত, দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের জন্য নতুন বই ছিল সোনার হরিণ।
বিতরণ অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















