
রায়হান সিকদারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৫( লোহাগাড়া-আসনে) ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির,সাবেক সদস্য সচিব শহীদুল আলম প্রকাশ শহীদ ফকির।
তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপি গণমানুষের দল।আগামী নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। সাতকানিয়া-লোহাগাড়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলের সবস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিএনপি নেতা শহীদুল আলম প্রকাশ শহীদ ফকির আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার যে অঙ্গীকার বিএনপি করেছে, সেটি বাস্তবায়নই হবে ইনশাল্লাহ। এটি আমাদের মূল লক্ষ্য। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















