ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
তাহিরপুরে ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করছে। আরও সময় পেলে আরও কাজ করার সুযোগ থাকত। তবে আমরা দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্মধাম রাজারগাঁও মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সব বাহিনী প্রস্তুত রয়েছে।

পরে মন্দির প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকসহ মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি বিসিআইসির ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মসজিদ উন্নয়ন ও সংস্কারের জন্য পাঁচ লাখ টাকা সরকারি অনুদান প্রদানের আশ্বাস দেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

তাহিরপুরে ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব

প্রকাশিত: ০৬:০০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫