
দৈনিক সাঙ্গুতে কর্মরত ৮ সংবাদকর্মীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়েছে। আজ দুপুরে দৈনিক সাঙ্গু পত্রিকার নিজস্ব কার্যালয়ে প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী সহ অন্যান্যরা।দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক আব্দুল হামিদ ও কক্সবাজার জেলার নিজস্ব প্রতিবেদক ইমাম খাইরকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া পুরস্কৃত হন দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক নুরুল আলম, কক্সবাজার জেলার চকরিয়া প্রতিনিধি মনছুর আলম, আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বান্দরবান জেলার বাইশারী প্রতিনিধি আবুল বশর নয়ন, পেকুয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হাসেম, রাঙ্গামাটি জেলার নিজস্ব প্রতিবেদক মনসুর আলম অনলাইন সম্পাদক ইলিয়াছ রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম মাসুদ, ব্যবস্থাপনা সম্পাদক মামুনুর রশীদ, দৈনিক বায়ান্না চট্টগ্রাম ব্যরো চীফ কাজী হুমায়ুন কবির। অনুষ্ঠানে দৈনিক সাঙ্গুতে কর্মরত, চট্টগ্রাম জেলা, রাঙ্গামাটি জেলা, বান্দরবন জেলা, কক্সবাজার জেলা, খাগড়াছড়ি জেলাসমূহের জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















