
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দেশের ২৮তম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্বাধীনতার পর থেকে অনেকে একাধিকবার এ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।
চলুন জেনে নিই তাদের নাম ও কার্যকাল:
১. তাজউদ্দিন আহমেদ– ১৩-১-১৯৭২ থেকে ২৬-১০-১৯৭৪
২. ড. আজিজুর রহমান মল্লিক– ২৬-১-১৯৭৫ থেকে ৮-১১-১৯৭৫
৩. মেজর জেনারেল জিয়াউর রহমান– ৭-১১-১৯৭৫ থেকে ১৮-১১-১৯৭৬
৪. মেজর জেনারেল জিয়াউর রহমান– ১৯-১১-১৯৭৬ থেকে ১৪-৪-১৯৭৯
৫. ড. মির্জা নুরুল হুদা– ১৫-৪-১৯৭৯ থেকে ২৪-৪-১৯৮০
৬. এম. সাইফুর রহমান– ২৫-৪-১৯৮০ থেকে ১১-১-১৯৮২
৭. ড. ফসিহ উদ্দিন মাহতাব– ১২-১-১৯৮২ থেকে ২৬-৩-১৯৮২
৮. আবুল মাল আবদুল মুহিত– ৩১-৩-১৯৮২ থেকে ৯-১-১৯৮৪
৯. এম. সাইদুজ্জামান (উপদেষ্টা)– ৯-১-১৯৮৪ থেকে ২৯-১১-১৯৮৬
১০. এম. সাইদুজ্জামান– ৩০-১১-১৯৮৬ থেকে ২৭-১২-১৯৮৭
১১. মেজর জেনারেল (অব.) এম. এ. মুনএম– ২৭-১২-১৯৮৭ থেকে ৫-৮-১৯৮৮
১২. ড. ওয়াহিদুল হক– ৬-৮-১৯৮৮ থেকে ১৬-৩-১৯৯০
১৩. মেজর জেনারেল (অব.) এম. এ. মুনএম– ২০-৩-১৯৯০ থেকে ৬-১২-১৯৯০
১৪. কফিল উদ্দিন মাহমুদ (উপদেষ্টা)– ৯-১২-১৯৯০ থেকে ১৬-৩-১৯৯১
১৫. এম. সাইফুর রহমান– ২০-৩-১৯৯১ থেকে ৩০-৩-১৯৯৬
১৬. ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ (উপদেষ্টা)– ৩০-৩-১৯৯৬ থেকে ২৩-৬-১৯৯৬
১৭. শাহ এ এম এস কিবরিয়া– ২৩-৬-১৯৯৬ থেকে ১৩-৭-২০০১
১৮. এম. হাফিজ উদ্দিন খান (উপদেষ্টা)– ১৫-৭-২০০১ থেকে ১০-১০-২০০১
১৯. এম. সাইফুর রহমান– ১১-১০-২০০১ থেকে ২৮-১০-২০০৬
২০. ড. আকবর আলী খান (উপদেষ্টা)– ৩১-১০-২০০৬ থেকে ১০-১২-২০০৬
২১. ড. শোয়েব আহমেদ (উপদেষ্টা)– ১২-১২-২০০৬ থেকে ১১-১-২০০৭
২২. ড. এ বি মির্জা মো. আজিজুল ইসলাম (উপদেষ্টা)– ১৩-১-২০০৭ থেকে ৬-১-২০০৯
২৩. আবুল মাল আবদুল মুহিত– ৭-১-২০০৯ থেকে ১২-১-২০১৪
২৪. আবুল মাল আবদুল মুহিত– ১২-১-২০১৪ থেকে ৭-১-২০১৯
২৫. আ হ ম মুস্তফা কামাল– ৭-১-২০১৯ থেকে ১০-১-২০২৪
২৬. আবুল হাসান মাহমুদ আলী– ১১-১-২০২৪ থেকে ৫-৮-২০২৪
২৭. ড. সালেহউদ্দিন আহমেদ (উপদেষ্টা)– ৯-৮-২০২৪ থেকে ১৬-২-২০২৬
অর্থমন্ত্রীদের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, এম. সাইফুর রহমান সবচেয়ে বেশি সময় এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তবে আবুল মাল আবদুল মুহিত টানা দুইবারসহ মোট তিনবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
বাংলানিউজ 



















