ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তিনি দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবন ও শিক্ষা
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৬১ সালের ১৮ মে। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত বিচারক ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনের ওপর উচ্চতর ডিগ্রি (মাস্টার্স) সম্পন্ন করেন।
বিচারাঙ্গনে দীর্ঘ পথচলা
১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন জুবায়ের রহমান চৌধুরী। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর পরদিন, ১৩ আগস্ট তিনি শপথগ্রহণ করেন।
দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে এবার দেশের সর্বোচ্চ বিচারিক পদে দায়িত্ব নিতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রকাশিত: ১২:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫