
লোহাগাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, লোহাগাড়ার ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনের নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
১৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় লোহাগাড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীর সমর্থনে নির্বাচনীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ এখন শেখ হাসিনার উন্নয়নের প্রতি বিশ্বাসি। তাদের আওয়ামী লীগের উপর আস্থা রয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যহত রাখেতে মানুষ নৌকার পক্ষে রায় দেবে।
লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনীয় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কতুব উদ্দিন চৌধুরী ,দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এম.এস মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন-অর রশীদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সাতকানিয়া শাখার সভাপতি এরফানুল করিম , বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া শাখার মিজানুর রহমান মিজান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর আমিরাবাদ, আধুনগর এবং লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















