ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের জন্য শহীদ ইশমামের আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেঃ আসিফ মাহমুদ

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শহীদ ইশমামুল হকের কবর জিয়ারত করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় তিনি শহীদ ইশমামের কবর জিয়ারত করেন।

এসময় আসিফ মাহমুদ সজীব বলেন, দেশের জন্য ইশমামের আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

জুলাই আন্দোলনে নিহত লোহাগাড়ার সন্তান শহিদ ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নির্বাচনী পদযাত্রা শুরু করেন তিনি ।

এসময় যুবশক্তি কেন্দ্রীয় আহবায়ক এ্যাডভোকেট তরিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ, লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী জহির উদ্দীনসহ কেন্দ্রীয়, জেলা এবং উপজেলার বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দেশের জন্য শহীদ ইশমামের আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেঃ আসিফ মাহমুদ

প্রকাশিত: ০৪:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬