
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী সড়ক(বিমান বিল্ডিংস্হ) একটি জনগুরুত্বপুর্ণ সড়ক। এ সড়কের বিমান বিল্ডিং-এর সামনে গর্তে জমে থাকে পানি।বৃষ্টি হলেও পানিতে ডোবার কারণে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। সড়কে বড় বড় গর্ত। তার ওপর গর্তে জমেছে বৃষ্টির পানি। দেখে মনে হবে ডোবা। এসব গর্তে পড়ে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি।সড়কটি কার্পেটিং হওয়ার ২বছরের মাথায় ওই স্হানে কার্পেটিংগুলো উঠে গেছে।
#লোহাগাড়ায় সড়ক নয়, যেন ডোবা!এমন একটি শিরোনামে গত ১২আগস্ট জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশবাংলায় সংবাদ প্রকাশিত হয়। সড়কের বেহাল দশার চিত্রটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
১৩আগস্ট দুপুর ১টায় উপজেলার সদর ইউনিয়নের বিমান বিল্ডিংস্হ চৌধুরী সড়ক পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ।
এসময় সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী দিবাকর রায় ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোসলেহ উদ্দিন।
ইউএনও তৌছিফ আহমেদ জানান,দেশবাংলায় সড়কটির বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। তিনি পরের দিন দুপুরে সড়কটির ভাঙ্গন পরিদর্শন করেছেন।তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে সড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের ব্যবস্হা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



