ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুস্কৃতকারীদের সুযোগ দেওয়া যাবেনা, সবাইকে সজাগ থাকতে হবে 

রায়হান সিকদারঃ

শারদীয় দূর্গাপূজা উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর (বৃহস্প্রতিবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ২৬- ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ভুমেদ্বীন।

সভায় বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোন কমান্ডার মেজর আহসানুল করিম রঈম, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, লোহাগাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রবিউল আলম, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি মিলন মেম্বার, সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু, চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম, পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী, চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন মাঝি, পুটিবিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই রবিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক,আইন শৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ভুমেদ্বীন বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ,সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।সম্প্রীতির লোহাগাড়ায় সাম্প্রদায়িক ঘটনার সম্ভাবনা নেই। পূজা মন্ডপে যদি কেউ মাদকাসক্ত হয়ে কোন খারাপ কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। আমাদের সেনাবাহিনীর টহল সবসময় জোরদার থাকবে। নিরাপত্তা বিষয়ে আপনাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং আমরা বাংলাদেশ সেনাবাহিনী সবাই কাজ আমাদের ক্যাম্পের সাথে যোগাযোগ রাখবেন। কোন ধরণের সমস্যা ছাড়া পূজা পালন করব। দুস্কৃতিকারীরা এসময়ে সুযোগ নিতে পারে। গুজবে কোন ভাবেই কান দিবেননা। সোস্যাল মিডিয়া এলাকায় গুজব দেখলেই ধ্বংস করতে হবে। এটা নিয়ে কোন প্রশ্রয় নই। নিজেকে সংযত রাখতে হবে। আইন নিজেদের হাতে তুলে নিবেননা।মাদকাসক্ত দেখলে আমাদের সেনাবাহিনীর টিমকে জানাবেন, পুলিশ কে জানাবেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সবাই উৎসব মূখব পরিবেশে পূজা উদযাপন করব। কোন ধরণের বিশৃৃঙ্খলা করা যাবেনা। গুজবে কান দিবেননা। পূজা মন্ডপে সিসি ক্যামেরা সচল রাখতে হবে। পূজামণ্ডপে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্ঠা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ,আনসার,গ্রাম পুলিশরা কাজ করবে। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পালন করতে পারবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দুস্কৃতকারীদের সুযোগ দেওয়া যাবেনা, সবাইকে সজাগ থাকতে হবে 

প্রকাশিত: ০২:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫