
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাকফিরানি কালিনগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্যসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
সোমবার(১১আগস্ট) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
আহতেরা হলেন যথাক্রমে বড়হাতিয়া ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার রফিক উদ্দিন, তার দুই ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২৩) এবং মোহাম্মদ ফয়সাল (২৫)।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিক উদ্দিন, তার ছেলে মিজবাহ উদ্দিন মিশাল সোমবার পৌণে ১২টার দিকে বাড়ির উদ্দেশে যাওয়ার জন্য রওনা দিলে বাড়ির এলাকার সামনে পৌঁছলে একদল দুবর্ত্তরা তাদেরকে লক্ষ্যে গুলি ছুড়তে থাকে। তারা হঠাৎ বাইক থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাদের চিৎকার শুনলে দ্রুত তার আরেক ছেলে ফয়সাল এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও আহত করে।
আইন শৃঙ্খলা বাহিনীর টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.নাহিদ হাসান জানান, আহতদেরকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিকভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়। তাদের অবস্থা আশংকাজনক দেখা দিলে চমেকে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, বড়হাতিয়ার রফিক মেম্বার এবং তার দুই ছেলে শার্টগানের গুলিতে আহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদেরকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত হাসপাতালো পাঠানোর ব্যবস্থা করা হয়।এ ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনার সাথে জড়িতদের কে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















