ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গ ভাঙল রংপুরে: লাঙলের প্রতীকী জানাজা ভাইরাল

জাতীয় পার্টি (জাপা) দীর্ঘদিন ধরে রংপুরে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই অবস্থান পুরোপুরি বদলে গেছে। রংপুর তো দূরের কথা, সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও কোথাও জয় পায়নি লাঙল প্রতীকের প্রার্থীরা। দল প্রতিষ্ঠার চার দশকের ইতিহাসে এত বড় ভরাডুবির মুখে পড়েনি জাতীয় পার্টি।

লাঙলের এমন ভরাডুবির পর রংপুরজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে একটি ছবি বিশেষভাবে দৃষ্টি কাড়ছে নেটিজেনদের।
ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে প্রতীকীভাবে জানাজা পড়ার দৃশ্য। ছবিটি শেয়ার করে কয়েকটি ফেসবুক পেজে লেখা হয়েছে— “রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।” ঘটনাটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর বাড়ি রংপুর শহরে। এ কারণে এলাকাটি দীর্ঘদিন ধরে লাঙলের শক্ত ভোটব্যাংক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে এবারের নির্বাচনে সেই চিত্র বদলে দিয়ে আসনটিতে জয় পেয়েছে জামায়াত প্রার্থী।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দুর্গ ভাঙল রংপুরে: লাঙলের প্রতীকী জানাজা ভাইরাল

প্রকাশিত: ০২:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬