ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুইজন গরু চোর আটক, লোহাগাড়ায় অস্ত্র, গুলি ও পিক-আপ গাড়ি,পাঁচটি চোরাইকৃত গরু উদ্ধার

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দুইজন গরু চোরকে আটক করেছে পুলিশ। এ সময় গরু চোরের কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ি,পাঁচটি চোরাইকৃত গরু এবং একটি দেশীয় তৈরী এলজি, ৪রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

৬মে ভোরে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল বহুমূখী উচ্চ বিদ্যালয় এলাকায় তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হল চট্টগ্রামের কর্ণফূলী থানার জালিয়াঘাটা ১নং ওয়ার্ডের দক্ষিণ বন্দর বোচা তালুকতার বাড়ির মৃত মহব্বত আলীর পুত্র আবদুস ছবুর(৪০) এবং ফটিকছড়ি নানুপুরের লম্বাটিলা এলাকার রফিকের পুত্র মহি উদ্দিন(৩৭)।

থানা সুত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজারর মহামড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রতিদিনের মত চেকপোস্ট বসায় থানা পুলিশের টিম। ভোরে মহাসড়ক দিয়ে চকরিয়া হতে চট্টগ্রামের উদ্দেশে গরুর গাড়ি রওনা দিচ্ছিল। থানা পুলিশের টিম চেকপোস্টে সামনে সিগন্যাল দিলে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে চালাতে থাকে। এক পর্যায়ে চোরের দল পেছন থেকে পুলিশের গাড়ি লক্ষ্যে করে গুলি ছুড়তে থাকে। লোহাগাড়া থানা পুলিশের চোরের গাড়ি ধরতে দোহাজারি হাইওয়ে থানা পুলিশের সহযোগিতা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে চোরের দল তাদের গাড়ি রেখে পালিয়ে যায়। চোরেরা পুণরায় গুলি ছুড়তে থাকলে স্থানীয়দের সহায়তা নিয়ে চোরদেরকে সরঞ্জামাদীসহ আবদুস সবুর ও মহি উদ্দিন কে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রবিউল ইসলাম খাঁন জানান, আটককৃত দু গরু চোরকে উত্তেজিত জনতা মারধর করলে তারা আহত হয়। তারা প্রাথমিক ভাবে বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির কথা স্বীকার করেছে। আটক দুজনের মধ্যে আহত মহি উদ্দিন চমেকে পুলিশের পাহারায় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আটককৃত দুজনের বিরুদ্ধে লোহাগাড়া থানা ও চন্দনাইশ থানায় মামলা রুজু করা হয়েছে এবং ৬মে মঙ্গলবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দুইজন গরু চোর আটক, লোহাগাড়ায় অস্ত্র, গুলি ও পিক-আপ গাড়ি,পাঁচটি চোরাইকৃত গরু উদ্ধার

প্রকাশিত: ১১:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫