ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দলের মনোনয়ন কে পাবেন তা একমাত্র সভানেত্রী ছাড়া কেউ বলতে পারেন না:নওফেল

সোমবার নারায়ণগঞ্জ নগর ভবনে এক সভায় নওফেল বলেন, “নৌ-মন্ত্রীর এই ঘোষণা এটা তার ব্যক্তিগত অভিমত। আমাদের দলের মনোনয়ন কে পাবেন সেটা একমাত্র ঘোষণা দিতে পারেন দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দলীয় সভানেত্রী ছাড়া কে মনোনয়ন পাবেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না।”

সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধির জন্য জাপানী দাতা সংস্থা জাইকার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নওফেল একথা বলেন।

রোববার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে এসে শাজাহান খান আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের নাম রয়েছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “মন্ত্রী যদি এটা বলে থাকেন, তাহলে তিনি ঠিক করেননি। আমাদের যে সাংগঠনিক কাঠামো সেখানে একথা বলার কারো অধিকার নেই। আমারও নেই, মন্ত্রীরও নাই, এমপিরও নাই। একমাত্র নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কে মনোনয়ন পাবেন, পাবেন না তা কেউ বলতে পারবেন না। এটা দলীয় শৃঙ্খলার মধ্যে পড়ে না।”

আগ বাড়িয়ে যারা এটা বলছে তারা নিজ দায়িত্বে ব্যক্তিগত মতামত হিসেবে বলছেন, বলেন নওফেল।

১০০ জনের নামের তালিকা প্রসঙ্গে জানতে চাইলে ফালতু ও ভুয়া তথ্য এটি।

মন্ত্রীর কাজ মন্ত্রণালয় দেখা, মনোনয়ন দেখা নয়। মন্ত্রী দলের সংগঠন দেখলে, দলে শৃঙ্খলা থাকবে না দাবি করে নওফেল বলেন, “দলীয় মনোনয়নের বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের কথা বলার কোনো এখতিয়ার নেই। একমাত্র এখতিয়ার আমাদের দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামূল হকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় মহিবুল হাসান চৌধুরী নওফেল এই প্রজেক্টের লিগ্যাল এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা মেরী এন্ডারসনে নির্মিত বিআইডব্লিউটিএ-এর নবনির্মিত ১০ তলা স্টাফ কোয়ার্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, আওয়ামী লীগ ১০০ জনের তালিকা তৈরি করেছে; সেখানে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের নাম রয়েছে।

আগামী নির্বাচনে তাকে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শামীম ওসমানকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দলের মনোনয়ন কে পাবেন তা একমাত্র সভানেত্রী ছাড়া কেউ বলতে পারেন না:নওফেল

প্রকাশিত: ০৩:৩৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮