
নিজস্ব প্রতিবেদকঃ
মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ। আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়া গ্রামে তার জন্ম । তার মরহুম পিতা আবদুল আজিজ এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। মিয়া মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিন ধরে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন। আমিরাবাদ ইউপি নির্বাচনে কে হবেন নৌকার মাঝি? এমন প্রশ্ন জেগেছে তৃণমূল আওয়ামীলীগ নেতৃবৃন্দের। তিনি ইতিমধ্যে নৌকা প্রতীক পেতে লবিং চালাচ্ছেন।
মিয়া মোহাম্মদ শাহজাহান রাজনৈতিক জীবনে কয়েকবার জামাত-শিবির কর্তৃক হামলার শিকার হয়েছেন। এমনকি গত ২০১৩ সালের ২৩শে ফেব্রুয়ারি রাতে মিটিং শেষে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতকারী দল তাকে মেরে ফেলার জন্য আক্রমণ চালিয়ে ছিল। ভাগ্যিস সেদিন মহান আল্লাহর অশেষ কৃপায় তিনি প্রানে বেঁচে যান। রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিলেন। তিনি একজন তুখোড় বক্তা।
আমিরাবাদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী,নৌকার মনোনয়ন প্রত্যাশি মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছি । বিগত আন্দোলন সংগ্রামে দলের জন্য ত্যাগ শিকার করেছি। আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে কাজ করেছি । গত ২০১৩ সালের ২৩শে ফেব্রুয়ারি রাতে মিটিং শেষে বাড়ি যাওয়ার পথে জামাত-শিবির কর্তৃক হামলার শিকার হয়েছিলাম। মহান আল্লাহর রহমতে তৃণমূল আওয়ামীলীগের আন্তরিক সহযোগীতায় সেদিন মৃত্যুর হাত বেচে যায়। তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অত্যন্ত আশাবাদি, তিনি আমাকে আমিরাবাদে নৌকা প্রতীক মনোনয়ন দিয়ে আমিরাবাদবাসীর সেবা করার সুযোগ দিবেন।
মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ আমিরাবাদ বাসীর দোয়া, ভালবাসা ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















