ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষ যুগোপযোগী জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেইঃ লোহাগাড়ায় নোবিপ্রবি`র ভিসি ড.ইসমাঈল

রায়হান সিকদারঃ

দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির প্রয়োজন।দক্ষ যুগোপযোগী জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য,করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর( ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ ইসমাঈল।

১৪আগস্ট (বৃহস্প্রতিবার) সকালে উপজেলা পাবলিক হলে উপজেলা প্রশাসন ও আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

ভিসি প্রফেসর ড. মোঃ ইসমাঈল বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা শিল্প ও প্রযুক্তি খাতে চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারে। কারিগরি শিক্ষা হলো উন্নয়নের সেতুবন্ধন। কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। বিজ্ঞান ও কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তু্লতে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।দেশের বাইরেও কারিগরি শিক্ষার অনেক চাহিদা রয়েছে। তিনি আরও বলেন, নারীরা এখন পিছিয়ে নেই। নারীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে ঘরে বসেই কাজ করে উপার্জন করতে পারবে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে সরকার নতুনভাবে ঢেলে সাজাচ্ছেন। আসুন সবাই মিলে শিক্ষায় শিক্ষিত হয়ে মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ, দুর্নীতিমুক্ত মানুষ হয়ে এদেশের জন্য সমাজের জন্য কাজ করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।

তিনি বলেন, কারিগরি শিক্ষা অর্জন করলে দেশের বেকারত্ব কমে যাবে। আপনার সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করুন। এ শিক্ষা অর্জন করলে দেশের বাইরে গিয়ে উপার্জন করে নিজেদেরকে স্বল্প সময়ে স্বাবলম্বী হয়ে গড়ে তুলতে পারবে। ভাল কাজে তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশে কোন মানুষ বেকার নাই। দেশকে উপরে নিয়ে যেতে চাইলে শিক্ষা ও কারিগরী শিক্ষাকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করব। তাই আপনার সন্তানকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলুন। আশা করি তারা দেশকে,সমাজকে অনেক কিছু করতে পারবে।

সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুচ, কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের সভাপতি, দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি মোঃ আবদুর রহমান।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু তাহের,আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ নুরুল আমিন, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল শুক্কুর, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক,এমএইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদু ছবুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজির হোসাইন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দক্ষ যুগোপযোগী জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেইঃ লোহাগাড়ায় নোবিপ্রবি`র ভিসি ড.ইসমাঈল

প্রকাশিত: ০৪:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫