
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সাবেক সভাপতি, চট্টগ্রাম ইপিজেড ইউনিটি স্টাইল এন্ড এক্সেসরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক,শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী বলেছেন,শিক্ষক জাতি গঠনের কারিগর।জাতি গঠনে নিয়োজিত থাকেন শিক্ষকরা।
তিনি আরো বলেন,
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবদুচ সাত্তার বিদ্যালয়ের একজন দক্ষ ও পারদর্শী শিক্ষক ছিলেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। বিদ্যালয়ের সুনামকে ধরে থাকতে তিনি কাজ করেছেন।
আবদুচ সাত্তার স্যার ১৯৮০সাল হতে ২০১৮সাল পর্যন্ত তিনি স্কুলে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আমারও একজন প্রাণের শিক্ষক ছিলেন।স্যার পাঠদানের সবসময় যেমন বকতেন, তেমনি আদরও করতেন বেশী। আসলেই স্যার অনেক ভাল মানুষ ছিলেন।
২৮আগষ্ট সকালে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার আবদুচ সাত্তার`র অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার আখতার কামাল চৌধুরী।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মুহাম্মদ সরওয়ার আকতার, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মিজবাহ উদ্দিন রাজিব।
অনুষ্টান শেষে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষার্থী,শিক্ষকদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আবদুচ সাত্তারকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বিদায় অনুষ্টান শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা রহমত উল্লাহ।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























