
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনেই সাতকানিয়া উপজেলার দক্ষিণ গারাঙ্গীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ জানুয়ারী সকালে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণ উৎসব অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সহকারী একান্ত সচিব, সাবেক সফল ছাত্রনেতা এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাপলা রাণী পাল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, তারুণ্যের অহংকার, সাংসদ প্রফেসর ড.নদভীর একান্ত সহকারী সচিব এসএম শাহাদৎ হোসাইন শাহেদ বলেন,বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারার নজির পৃথিবীতে আর কোথাও নেই।
এটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর এক ব্যতিক্রমধর্মী ও বিরল উদ্যোগ। একটা সময় ছিল যখন সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সন্তানেরাই নতুন বই এর ঘ্রাণ নিতে পারত, দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের জন্য নতুন বই ছিল সোনার হরিণ।
অর্থঅভাবে বই কিনতে না পেরে বহু শিক্ষার্থীর পড়াশোনা প্রাথমিক স্তরেই থেমে যেত। কিন্তু ২০১০ সাল থেকে ধনী গরীব নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বই বিতরণের এক মহতী উদ্যোগ গ্রহণ করে সরকার। এখন আর বই এর অভাবে কারো পড়াশুনা মাঝপথে থমকে দাঁড়ায় না।
বিতরণ অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















