
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেছেন,শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হতে হবে। তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।৩০ জানুয়ারী সকালে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ, পুরুষ্কার বিতরণী ও গুনীজন সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন এডভোকেট সুনীল কান্তি বড়ুয়া, শিক্ষানুরাগী ও জমি দাতা আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিছ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান ও মাস্টার গোপাল কান্তি বড়ুয়ার যৌথ সঞ্চালনায়ে বিশেষ অতিথি ছিলেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, সমাজসেবক নুরুল কবির চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল শুক্কুর, প্রবীণ শিক্ষাবিদ মাস্টার মোস্তাক আহমদ, নুরুল হুদা,ডাঃ মুহাম্মদ সেলিম প্রমুখ।
অনুষ্টান শেষে সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা স্বারক ক্রেষ্ট এবং কৃতি শিক্ষার্থীদেরকে পুরুষ্কার তুলে দেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















