
তোমাকে আর আগের মতো ভাবিনা
অপেক্ষা করি না
কিংবা
অভিমানে থমকে পড়ি না।
সম্পূর্ণ বদলে গেছি আমি আজ।
কখন যে চঞ্চল মনটা
শান্ত পাখির মতো শান্ত হয়ে
থমকে আছে নিরব আস্তানায়
জানিনা।
অথচ একটি মনকে খুন করে –
তুমি দিব্যি ভালো আছো,
সে শাস্তির কোন বিচার নেই,
কোনখানে।
লিখকঃ নীলিমা আকতার নীলা।
কবি ও সাহিত্যিক, বান্দরবান পার্বত্য জেলা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















