
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের তৈয়বের পাড়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
১৫জানুয়ারি (বৃহস্প্রতিবার) ভোরে এ চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ নুরুল আবছারের স্ত্রী শাহিদা সোলতানা (২৮) বাদি হয়ে অজ্ঞাতনামা চোরের দল কে আসামী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রবাসী নুরুল আবছারের স্ত্রী শাহিদা সোলতানা সন্তানদের কে নিয়ে আমিরাবাদ ইউনিয়নে মধ্য আমিরাবাদ এলাকায় তার বাপের বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে তখন তার বড় জাঁ মিনু আকতার ও শ্বশুর-শ্বাশুড়ি বাড়িতে ছিল। বৃহস্প্রতিবার সকাল ৭টার দিকে তার বড় জাঁ চুরি হওয়ার বিষয়টি তাকে অবগত করলে দ্রুত শ্বশুর বাড়িতে যান। সেখানে দেখতে পান তার বাড়ির কক্ষে পুর্বের ন্যায় লক করা অবস্থায় দেখতে পান। তার কাছে থাকা চাবি দিয়ে দরজার লক খুলে রুমে প্রবেশ করে দেখতে পান জিনিসপত্র,এলোমেলো ও জানালা খোলা রয়েছে। আমার আলমারিতে রক্ষিত প্রায় ১১ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫হাজার টাকা যথাস্থানে নাই। শো-ক্যাশের পেছনে পড়া চাবির তোরা খাটের উপর রয়েছে। ছাদে উঠে দরজা খোলা দেখতে পাই।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে তারা বলেন, এ রকম চুরি আমাদের এলাকায় কোনদিন হয়নি। এ চুরির ঘটনায় অন্য কোন রহস্য থাকতে পারে।
ক্ষতিগস্থ শাহিদা সোলতানা বলেন, তিনি গতকাল সকালে সন্তানদের কে নিয়ে বাপের বাড়িতে যান। বাড়িতে আমার বড় জাঁ মিনু আকতার ও শ্বশুর- শ্বাশুড়ি ছিল।পরের দিন সকালে আমার জাঁ আমাকে ফোন করে চুরির ঘটনা জানালে শ্বশুর বাড়িতে চলে আসি। এসে আমার রুমে লক অবস্থায় দেখতে পাই। দরজা খুলে দেখি আমার আলমারিতে রক্ষিত ১১ভরি স্বর্ণ ও নগদ ৫৫হাজার টাকা নেই।চুরির ঘটনায় আমার সন্দেহ হচ্ছে। এ চুরির ঘটনায় অন্যকোন উদ্দেশ্য থাকতে পারে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
ক্ষতিগ্রস্থ শাহিদা সোলতানার ভাই মোঃ ফারুক জানান, আমার বোন আমার বাড়িতে বেড়াতে আসে। চুরি হওয়ার খবর শুনে আমার বোনের সাথে তার শ্বশুর বাড়িতে গিয়ে দেখি তার কক্ষে আলমারিতে রক্ষিত ১১ ভরি স্বর্ণ, নগদ ৫৫হাজার টাকা চুরি হয়ে গেছে।
অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, প্রবাসীর স্ত্রীর চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশের একটি পাঠানো হয়েছে। চুরির ঘটনাটি ভিন্ন। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















