ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের যাত্রাপথে ড্রোন উড়ানো নিষিদ্ধ

  • দেশ বাংলা অনলাইন
  • প্রকাশিত: ১২:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমনকে ঘিরে রাজধানীর নির্দিষ্ট এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৫ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারেক রহমানের যাতায়াতপথে কোনো ধরনের ড্রোন উড়ানো যাবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং–III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে তারেক রহমানের গমনাগমন এলাকা হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসীমউদ্দীন রোড, এয়ারপোর্ট রোড, কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে পূর্বাচল, এভারকেয়ার হাসপাতাল, এয়ারপোর্ট-টু-বনানী সড়ক, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২ সার্কেল ও গুলশান নর্থ অ্যাভিনিউ হয়ে তাঁর বাসভবন পর্যন্ত পুরো পথকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে ডিএমপি। একই সঙ্গে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের যাত্রাপথে ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত: ১২:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫