
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও টাস্কফোর্স কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রবিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ,
টাস্কফোর্স কমিটির সদস্য,উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলার ৯ইউপির জনপ্রতিনিধিরা, টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত ২০১৩) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আইন বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের ভূমিকা, সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র ও জনসমাগম স্থলে ধূমপান বন্ধে সকলে মিলে কার্যকর উদ্যোগ গ্রহণ ও আগামী দিনে আইন বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। ত্রৈমাসিক সভা শেষে টাস্কফোর্স কমিটির সদস্যরা লোহাগাড়া উপজেলাকে ধূমপান ও তামাকমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















