সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় বন্যার্তদের ত্রান বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে ঢেমশা ও বিকালে পুরাণগড় ইউনিয়নে ত্রান বিতরণ করেছেন কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটাল এর নির্বাহী চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া যুবলীগ সাধারণ সম্পাদক ওসমান আলী। এসময় সাতকানিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান,উত্তর সাতকানিয়া যুবলীগ সভাপতি আ স ম ইদ্রিচ,কেরানীহাট-মা-শিশু জেনারেল হসপিটালের এমডি সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, যুবলীগ নেতা মো. হেলাল উদ্দিন টিপু, তারেক হোসেন সিকদার, মোবারক হোসেন সুমন, জসিম উদ্দিন, জসিম উদ্দিন জিসান, ইউপি সদস্য আবুল কালাম, ব্যবসায়ী নেতা হামিদুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও মোহাম্মদ আলমগির।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























