দেশবাংলা ডেস্কঃ
পাঁচদিন ব্যাপী ত্রাণ বিতরন কর্মসূচির অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার ঢেমশা, নলুয়া, চরতি ইউনিয়নের দক্ষিণ কেশুয়া, কাঞ্চনা ও এওচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও তাঁর সহধর্মিনী বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
১৮ জুলাই বৃহস্পতিবার কর্মসূচির তৃতীয় দিনে ত্রাণ বিতরন করেন নলুয়া ও ঢেমশা ইউনিয়নে। এসময় সাথে ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, স্থানীয় সাংসদের একান্ত সচিব ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফানুল করিম চৌধুরী, নলুয়া আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রিদুওয়ান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হারেছ মোহাম্মদ, উপজেলা যুবলীগ নেতা এটিএম সাইফুল ইসলাম, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদাত হোসাইন শাহেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আসিক ,যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, সাতাকানিয়া পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ এমরান, সাতাকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, ইউপি মেম্বার নজির আহমদ, মোহাম্মদ নাছির প্র
আজ ১৯ জুলাই শুক্রবার কর্মসূচির ৪র্থ দিন চরতি ইউনিয়নের দক্ষিণ কেশুয়া, কাঞ্চনা ও এওচিয়া ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে দিনব্যাপী ত্রাণ করেন এমপি নদভী দম্পতি। চরতি দক্ষিণ কেশুয়ায় ত্রাণ বিতরনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম চৌধুরী, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রুহুল্লাহ চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন প্রমুখ। কাঞ্চনায় ত্রাণ বিতরনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হোসেন কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছ উদ্দিন জাকের, চেয়ারম্যান রমজান আলী, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ মারুফ, মোহাম্মদ ছালাম, মেম্বার মো.শহীদ, আব্দুল করিম প্রমুখ। এওচিয়া ইউনিয়নে ত্রাণ বিতরনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও ইউপি মেম্বারগণ।
বার্তা প্রেরক
(স্বাক্ষরিত)
অধ্যাপক শাব্বির আহমদ
প্রেস সচিব- মাননীয় সাংসদ
ক্যাপশনঃ সাতকানিয়া উপজেলার এওচিয়ায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরন করছেন ড.আবু রেজা নদভী এমপি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















