ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড.নদভীর সমর্থনে কেন্দ্রীয় আ`লীগ নেতা আমিনের গণসংযোগ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ
দীর্ঘদিনের বিভেদ ভুলে নৌকার পক্ষে এক জোট হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী আমিনুল ইসলাম আমিন ও প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক।নৌকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সরকারকে জয়ী করতে সকলকে একাট্টা হয়ে নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিছ, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির রাসেল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আবু বক্কর, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুচ্ছফা কোম্পানী,লোহাগাড়া আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির, উদ্দিন,মোস্তাফিজুর রহমান, আখতার হামিদ সিকদার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, একেএম পারভেজ প্রমূখ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ড.নদভীর সমর্থনে কেন্দ্রীয় আ`লীগ নেতা আমিনের গণসংযোগ

প্রকাশিত: ০৮:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮