
রায়হান সিকদারঃ
ফিটনেসবিহীন গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান ও গণপরিবহন চালানোর দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭টি মামলায় সাত জনকে মোট ২৪হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে
৩১জুলাই দুপুরে লোহাগাড়া সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই সিরাজুল ইসলামসহ ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন,ফিটনেসবিহীন গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান ও গণপরিবহন চালানোর দায়ে ৭টি মামলায় ৭জনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারামতে মোট ২৪হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















