ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢা বি শিক্ষার্থী ভর্তি হলো লোহাগাডা হাসপাতালে

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে বলে জানা গেছে।

ডেঙ্গু রোগে আক্রান্ত তাহমিনা আকতার রেশমি আজিজনগর ভিলেজার পাড়া এলাকার হারুনুর রশিদের কন্যা । রেশমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Chinese Language and Culture এর ২য় বর্ষের শিক্ষার্থী।

ডেঙ্গু রোগে আক্রান্ত রেশমি সাংবাদিককে জানিয়েছেন,তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে থাকতেন ।
গত ২৭জুলাই তার জ্বর উঠে।তার যখন প্রচুর জ্বর হয় তখন সে চিকিৎসকের পরামর্শে ৩০জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা করে।পরীক্ষায় তার ডেঙ্গু রোগ সনাক্ত হয়। তিনি সাথে সাথে তার বাড়ীতে চলে আসে।৩আগষ্ট বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেশমি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ উক্ত প্রতিবেদককে জানান,
ডেঙ্গু রোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রাথমিক ভাবে ডেঙ্গু রোগ সনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। লোহাগাড়ায় এটিই দ্বিতীয় ডেঙ্গু রোগী। রোগী অনেক সুস্থ আছেন।তিনি আরো বলেন,তাদের হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে একটি টিম কাজ করে যাচ্ছেন। জনগণের আতংক হওয়ার কোন কারণ নেই। হাসপাতালে পর্যাপ্তভাবে পরীক্ষা নিরীক্ষা ব্যবস্হা রয়েছে। সেজন্য আমাদের হাসপাতালে এ ডেঙ্গুর চিকিৎসা নিতে যাতে জনগনের কোন ধরণের বিড়ম্বনা না হয় সেজন্য হাসপাতালের কর্মরত সকল চিকিৎসক, নার্সদেরকে সব ধরণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢা বি শিক্ষার্থী ভর্তি হলো লোহাগাডা হাসপাতালে

প্রকাশিত: ০৪:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯