ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় ৩৩ হাজার কোটি টাকা

চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসটির প্রথম ২৭ দিনেই দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ডিসেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান এই প্রবাহ অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রার বাজার আরও শক্তিশালী ভিত্তি পাবে।
ডলার উদ্বৃত্ত, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় কার্যক্রম
রেমিট্যান্সের এই উল্লম্ফনের ফলে ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। বাজারে ডলারের জোগান-চাহিদার ভারসাম্য রক্ষা এবং মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে রোববার কেন্দ্রীয় ব্যাংক তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ কোটি ডলার কিনেছে।
মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে সম্পন্ন এই ক্রয়ে প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ ব্যাংক জানায়, শুধু চলতি ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় ব্যাংক মোট ৯২ কোটি ডলার কিনেছে। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬ মিলিয়ন ডলার বা ৩ দশমিক ০৫ বিলিয়ন ডলার।
অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৬.৬ শতাংশ
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৭৯ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৩৫৪ কোটি ডলার। সে হিসেবে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রবাসী আয় প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় ৩৩ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৭:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫