
সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে আনা হয় বলে জানিয়েছে ডিবি।
ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, আনিস আলমগীরকে আটক দেখানো হয়েছে কি না অথবা কোনো মামলায় গ্রেপ্তার করা হবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে আনিস আলমগীর নিজেই গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা পুলিশের প্রধান তার সঙ্গে কথা বলবেন।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ ও আলোচনা চলছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 




















