ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন দেখতে গিয়ে লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে আহত

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ঢাকাগামি পর্যটক এক্সপ্রেক্সের ধাক্কায় বাবা-ছেলে আহত হয়েছে।

২মে (শুক্রবার) রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে লোহাগাড়া উপজেলার আধুনগর আকবরের বিলস্থ ওভারপাস এলাকার সামনে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।

আহতদের নাম উপজেলার আধুনগরের মছদিয়া মেহেরুন্নিছা পাড়ার সোলতান আহমদের পুত্র আয়াস (৪০) এবং আয়াসের  ছেলে আবরার আউছাফ(৮)। ছেলের বাম হাত ভেঙ্গে যাওয়া ও ব্রেইনে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আবদুর রহিম জানান, রাত সোয়া ৯ টার তিনি তার বন্ধুকে নিয়ে রেললাইন এলাকায় ঘুরতে গিয়েছিলেন সময় পাস করতে।এসময় পিতা-পুত্রকে নিয়ে ট্রেন দেখতে আসেন। পর্যটক এক্সপ্রেস পৌঁছার পুর্বে ট্রেনের পাশে তারা দুজন দাঁড়িয়ে থাকেন। কক্সবাজার থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘পর্যটক এক্সপ্রেস’ তাদের ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা। তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসি।

আহত আয়াসের বড় ভাই খোরশেদ আলম জানান,তার ভাই  ছেলেকে নিয়ে ট্রেন আসছে শুনে তার বাড়ির পার্শ্বে রেললাইনে দেখতে গিয়েছেন।

লোহাগাড়া রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার লোকমান জানান,কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ এর ধাক্কায় পিতা-পুত্র আহত হওয়ার খবরটি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তিনি শুনেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক,অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাহমুদুর রহমান জানান , দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে শিশুটির বাম হাতের হাড় ভেঙ্গে গেছে ও মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, একইদিন সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে লোহাগাড়া উপজেলার আধুনগর রুপবান পাড়াস্থ এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে মাঠিতে ছিটকে পড়ে রিপন(২০) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়। তাকেও চমেকে প্রেরণ করা হয়। তার বাড়ি নোয়াখালী হাতিয়া এলাকায়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ট্রেন দেখতে গিয়ে লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে আহত

প্রকাশিত: ১১:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫