ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় লোহাগাড়ায় একজন নিহত!

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় “কক্সবাজার এক্সপ্রেক্স” নামে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

নিহতের নাম আলমগীর হোসেন (৬০)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রুপকানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা কবির আহমদের পুত্র।

০২ জানুয়ারী (শুক্রবার) ভোর ৭ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড খৈয়্যারকুল এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে,কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার উদ্দেশে যাচ্ছিল। আলমগীর হোসেন দীর্ঘ ৮ বৎসর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনযাপন করতেছে,গতকাল সবার অগোচরে সে বাড়ি থেকে বাহির হয়ে যায় অনেক খোঁজ খোঁজির পর তার মৃত লাশের খবর পায় স্বজনেরা।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছি, লাশ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোহাম্মদ লোকমান বলেন, কক্সবাজার এক্সপ্রেক্স ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে আসছিল। পথিমধ্যে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হওয়ার খবরটি জানতে পারি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ট্রেনের ধাক্কায় লোহাগাড়ায় একজন নিহত!

প্রকাশিত: ০১:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬