
রায়হান সিকদারঃ
আসন্ন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) উপলক্ষে
টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে
ইউনাইটেড বিজনেস ফোরাম-এর প্যানেল
পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ অক্টোবর) বিকেলে টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
যিনি ইউনাইটেড বিজনেস ফোরামের নেতৃত্ব দিচ্ছেন।
সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির
সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।
এসময় বক্তব্য রাখেন ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক, আব্দুস সালাম, অর্ডিনারী গ্রুপের সদস্য মোঃ আমজাদ হোসাইন চৌধুরী, টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দীন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ফরিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এস এস এস বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মোঃ মামুনুর রশিদ (মামুন)।
সভায় সাধারণ সম্পাদক আবুল মনসুর ব্যবসায়ীদের চলমান ভোগান্তির বিষয় তুলে ধরে কর্ণফুলী ব্রিজের টোল বন্ধের দাবি জানান।
অনুষ্ঠানে ইউনাইটেড বিজনেস ফোরামের প্রার্থীবৃন্দ তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভ্যাট ও ট্যাক্সসহ ব্যবসাবান্ধব নীতি প্রণয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। শেষে ব্যবসায়ীরা ইউনাইটেড বিজনেস ফোরামের প্রতি সমর্থন ও শুভকামনা জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















