
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু তথা টেবিল ফ্যান প্রতীকের সমর্থনে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাধারণ ভোটাররা টেবিল প্রতীক কে বিজয়ী করবেন বলে আশ্বাস ও প্রতিশ্রুতি দিচ্ছেন। সাধারণ মানুষের এমন আন্তরিক ভালবাসা পেয়ে তিনি মুগ্ধ।
১৬ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত আমিরাবাদের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় কাজ করে যাচ্ছেন টেবিল ফ্যান প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক পিয়ারু।
আমিরাবাদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু জানান,আমি শাসক নয়, সেবক হতে চাই। আপনাদের দোয়া চাই,ভালবাসা চাই। আগামী ২০ অক্টোবর নির্বাচনে টেবিল ফ্যান প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করা ও উন্নয়ন করার সুযোগ দিন।
তিনি সকলের কাছে দোয়া,সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















