
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
অাসন্ন অামিরাবাদ ইউনিয়র পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগনের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক, দানবীর আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু টেবিল ফ্যান প্রতিক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচার-প্রচারনা ও গণসংযোগে নিরলসভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সাধারণ ভোটাররাও টেবিল ফ্যান প্রতীকে ভোট দিয়ে তাকেই নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
১২ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়ায় ও মহল্লায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু জানান,আমি আপনাদের সেবক হতে চাই, ভালবাসা চাই,সমর্থন চাই,দোয়া চাই। বিগত দিনে যেকোন সময় মানুষের কল্যাণে সবসময় কাজ করেছি। এলাকার জনগণ আমার সাথে আছে । নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া যাচ্ছি। সাধারণ মানুষের ভালবাসা পাচ্ছি,সমর্থন পাচ্ছি। আমি নির্বাচিত হলে এলাকা থেকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ করে আমিরাবাদ ইউনিয়নকেে একটি মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। শিক্ষাক্ষেত্রে সহসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করে যাবো ইনশা’অাল্লাহ।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু আমিরাবাদের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















