ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ডেঙ্গুতে আক্রান্ত ঢাকায় মৃত্যু

শহীদুল ইসলাম বাবর,দক্ষিণ চট্টগ্রাম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আবদুল মালেক (৩৫) নামের একজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর মৃত্যু হয়।আবদুল মালেক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা লতা ফকিরপাড়ার বাসিন্দা মাস্টার আবুল কাশেমের ছেলে। মালেক দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ বাজারে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
মালেকের ছোট বোনের স্বামী মো. পারভেজ জানান, আবদুল মালেক টেকনাফে ডেঙ্গুতে আক্রান্ত হন। শরীরে জ্বর অনুভব করায় কয়েকদিন আগে তাঁকে চট্টগ্রামের শেভরন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শেভরনে রোগীর চিকিৎসার অবহেলা দেখে পরে সেখান থেকে মালেককে সার্জিস্কোপ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তাঁর অবস্থা খারাপের দিকে যায়। চিকিৎসকরা তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে গত ২৮ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে আবদুল মালেক মারা যান।
আবদুল মালেকের লাশ সাতকানিয়ায় গ্রামের বাড়িতে আনা হচ্ছে। এনটিভি অনলাইনের সৌজন্যে

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

টেকনাফে ডেঙ্গুতে আক্রান্ত ঢাকায় মৃত্যু

প্রকাশিত: ০৭:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯