ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সাশ্দারয়ী দামে তেল-চিনি-ডাল

টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে রোববার থেকে চিনি ৮০ টাকা কেজি দরে পাওয়া যাবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার (১০ আগস্ট) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্যও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরে ৬০টি, চট্টগ্রাম মহানগরে ২৫টি, গাজীপুর মহানগরে ৬টি এবং কুমিল্লা মহানগরে ৩টি ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম চলবে। এছাড়া ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালীতে ৫টি ও বাগেরহাটে ৫টি ট্রাক থাকবে।

ঢাকা মহানগরে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ছাড়া) এবং অন্যান্য এলাকায় ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ছাড়া) এই কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জন ভোক্তা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।

মূল্য তালিকা:
ভোজ্যতেল: ২ লিটার ২৩০ টাকা
চিনি: প্রতি কেজি ৮০ টাকা
মসুর ডাল: ২ কেজি ১৪০ টাকা

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা আগের নির্ধারিত দামে পণ্য পাবেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাশ্দারয়ী দামে তেল-চিনি-ডাল

টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

প্রকাশিত: ০৬:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫